কবে, কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত? সেনার উপরেই দায়িত্ব ছাড়লেন মোদি

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাব কবে এবং কিভাবে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সেনাবাহিনীর উপরেই ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৭ লোককল্যাণ মার্গের বাড়িতেই সেনাবাহিনীর তিন প্রধান ও সর্বাধিনায়কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংগ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রায় দেড়ঘন্টা ধরে চলে ওই বৈঠক। সূত্রের খবর, প্রত্যাঘাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সেনার উপরেই ছেড়েছেন মোদি। তিন বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতীয় সেনার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস ও ভরসা রয়েছে। দেশকে সুরক্ষিত রাখার দায়িতব কিভাবে পালন করা যাবে তা তারা ভাল জানেন। তাই পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা চলেছে তার জবাব কিভাবে, কখন দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে সেনা। প্রত্যাঘাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে।’

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরণে অতর্কিতে হামলা চালিয়ে ২৬ নিরীহ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। কুখাত জঙ্গি নেতা হাফিজ সঈদের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ ওই হামলার দায় স্বীকার করেছে। নিরীহ পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে গত বুধবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বিশেষ বৈঠক বসেছিল। প্রায় দু’ঘন্টা ধরে চলে বৈঠক। ওই বৈঠক শেষে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশরি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে মঙ্গলবার যে কাপুরোষিত হামলা চলেছে তাতে পাকিস্তানের যোগসাজশ স্পষ্ট। দীর্ঘদিন ধরে সতর্ক করা সত্বেও সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানছে না পাকিস্তান। তাই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে। পাক নাগরিকদের আর কোনও ভিসা দেওয়া হবে না। সেই সঙ্গে যে ভিসা রয়েছে তা বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতে থাকা পাক নাগরিকদের। দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে থাকা অধিকাংশ ভারতীয় আধিকারিককে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা  প্রতিরক্ষা সংক্রান্ত তিন আধিকারিককে ফিরিয়ে নিতে বলা হয়েছে। দুই দেশের দূতাবাসে কর্মী ও আধিকারিকের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করা হচ্ছে।’

এক সপ্তাহের মাথায় ফের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক ডাকায় রাজধানীর অন্দরে জোর চর্চা শুরু হয়েছে, বড় কিছু ঘটতে চলেছে। গত রবিবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেছিলেন তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান। ওই বৈঠকের পরে সোমবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। রাতেই ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মাকে। ঘটনাক্রম দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিশ্চিত, পকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার পথেই হাঁটা হবে এবার।

সূত্রের খবর, এদিন তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন ‘পহেলগাঁওয়ে যা ঘটেছে তা মানবতার লজ্জা। জঘন্য ও নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া আমাদের জাতীয় কর্তব্য এবং সংকল্প। এমন জবাব দিতে হবে যে সারা জীবন মনে রাখবে সন্ত্রাসীরা। ওই জবাব দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে। তারা যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত।’  

‘পরিবেশ নোংরা করলেই পেনাল্টি দিতে হবে’, ডেঙ্গু রুখতে কড়া বার্তা অগ্নিমিত্রার

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী