এই মুহূর্তে

গোরক্ষনাথ মন্দিরে হামলায় জোরাল হচ্ছে জঙ্গিযোগের সম্ভাবনা

লখনউ: রবিবার রাতে এক ব্যক্তি উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। ঘটনায় পুলিশের দুই কর্মী আহত হয়। উত্তরপ্রদেশ পুলিশ প্রথম থেকে ঘটনার সঙ্গে জঙ্গি যোগের তত্ত্ব উড়িয়ে দেয়নি। একটি জঙ্গিগোষ্ঠী একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে। তারপর থেকেই অভিযুক্তের সঙ্গে জঙ্গিযোগের তত্ত্ব আরও জোরাল হতে শুরু করেছে।

গত মাসে আইএস জঙ্গিগোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে এক ভারতীয় যুবককে দেখা যায়। ভিডিওটিতে ওই যুবক ছোট ও ধারাল অস্ত্র দিয়ে হামলার পরামর্শ দেয়। ভিডিওতে হামলার যে পরিকল্পনা দেওয়া হয়েছিল, সেইভাবেই রবিবার রাতে গোরক্ষনাথ মন্দিরে অভিযুক্ত যুবক হামলা করেছিলেন। যে ধরনের অস্ত্র ব্যবহারের কথা জঙ্গিগোষ্ঠীর প্রকাশ করা ভিডিওতে বলা হয়েছিল, সেই ধরনের অস্ত্রও ব্যবহার করেছিলেন অভিযুক্ত। জানা গিয়েছে, আইএস জঙ্গিগোষ্ঠীর প্রকাশ করা ভিডিও দেশের গুপ্তচর সংস্থা খতিয়ে দেখছে। গোরক্ষনাথ মন্দিরে হামলার সঙ্গে জঙ্গিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেও গোয়েন্দাদের তরফে দাবি করা হয়েছে।

রবিবার রাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার গোরক্ষনাথ মন্দিরে ধারাল অস্ত্র নিয়ে এক ব্যক্তি হামলা করে। ধারাল অস্ত্রের আঘাতে দুই পুলিসকর্মী আহত হন। পেশায় ওই যুবক কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ঘটনার পরেই ওই যুবক পালিয়ে যায়। তল্লাশি অভিযানের পর উত্তরপ্রদেশের পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। যদিও আব্বাসির বাবা দাবি করেছেন, ২০১৭ সাল থেকে তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ। তাঁর মানসিক অসুস্থতার কারণেই বিয়ে ভেঙে গিয়েছে। দেশের বিভিন্ন শহরে বড় বড় চিকিৎসকদের কাছে ছেলের চিকিৎসা হয়েছে বলেও আব্বাসির বাবা দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, বর্তমানে ছেলের আহমেদাবাদে চিকিৎসা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

ফের তুরস্কের স্কুলে বন্দুকবাজের হানা, মৃত কমপক্ষে ৪ জন

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ