আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ নয়া রাজ্যপাল নিয়োগ কেন্দ্রের, তিন রাজ্যপালকে বদলি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই রাজ্যপাল পদে আরও ছয় জনকে নিয়োগ করল কেন্দ্র। একই সঙ্গে তিন রাজ্যের রাজ্যপালকে ভিন রাজ্যে বদলি করা হয়েছে। পাশাপাশি পঞ্জাবের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের ইস্তফাও মঞ্জুর করা হয়েছে। নয়া রাজ্যপাল হিসাবে যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁদের মধ্যে যেমন প্রাক্তন আমলা রয়েছেন, তেমনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কট্টর অনুসারীও রয়েছেন।

শনিবার গভীর রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, সিকিম, ছত্তিশগড়, তেলঙ্গানা ও রাজস্থানে নয়া রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের নয়া রাজ্যপাল হয়েছেন মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। তেলঙ্গানার রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্নু দেববর্মাকে। সিকিমের সাংবিধানিক প্রধান হচ্ছেন সঙ্ঘ ঘনিষ্ঠ প্রবীণ বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ারকে ঝাড়খণ্ডের নয়া রাজ্যপাল হিসাবে পাঠানো হয়েছে। ছত্তিশগড়ের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পেয়েছেন রমেন ডেকা। মেঘালয়ের রাজ্যপাল হয়েছেন সিএইচ বিজয়শঙ্কর।

ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে পাঠানো হয়েছে। অসমের বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে পঞ্জাবের সাংবিধানিক প্রধান পদে পাঠানো হয়েছে। একইসঙ্গে তিনি কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই পঞ্জাবের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছিলেন। ব্যক্তিগত কারণেই তাঁর ইস্তফা জানিয়েছিলেন পুরোহিত। সিকিমের রাজ্যপাল লক্ষণপ্রসাদ আর্যকে অসমের রাজ্যপাল পদে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি মণিপুরের রাজ্যপালের দায়িত্বও সামলাবেন। কেন্দ্রশাসিত পুদুচেরির উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যসচিব কে কৈলাশানাথনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বস্ত ভৃত্য হিসাবেই পরিচিত প্রাক্তন আমলা।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ