রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস

আগামিকাল বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিজেপি বিরোধী শিবিরের ২২ নেতাকে এক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) রণকৌশল চূড়ান্ত করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস (Congress)। দলের সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁর পরিবর্তে বৈঠকে যোগ দেবেন রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjuna Kharge), জয়রাম রমেশ (Jairam Ramesh) ও রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala)। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর সঙ্গে সুসম্পর্কের জন্যই ওই তিন নেতাকে বেছে নিয়েছেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi)।

আগামিকাল বুধবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) নিয়ে বিরোধী শিবিরের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিজেপি বিরোধী শিবিরের ২২ নেতাকে এক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। কিন্তু করোনা সংক্রান্ত জটিলতা নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী। ফলে তাঁর পরিবর্তে দলের হয়ে অন্য কেউ যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল।

কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের পক্ষ থেকে তিন নেতা বৈঠকে যোগ দিচ্ছেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে তৃণমুল নেত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের পিছনে কংগ্রেস সভানেত্রীর যে সমর্থন রয়েছে, তা তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদে এনসিপি সুপ্রিমো তথা প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছে কংগ্রেস। সেই প্রস্তাবে সায় দিয়েছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি ও শিবসেনা।

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ