‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইরান-আমেরিকার যুদ্ধের আবহে চার দিনের জন্য ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। ট্রাম্পের দূতের এই ভারত সফরের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। আর এবার ভারতের মাটি থেকে মার্কো রুবিও দিলেন বড় বার্তা। ইরানের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আগামী কয়েক ঘণ্টায় সুখবর পেতে পারে বিশ্ব’।  মার্কো রুবিওর এই বার্তার পরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যপক চর্চা।  

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশে দাঁড়িয়ে  মার্কো রুবিও জানিয়েছেন ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ‘সুখবর’ আসার সম্ভাবনা রয়েছে। রুবিও বলেছেন, এই আসন্ন শান্তি চুক্তিটি হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ  কমিয়ে দেবে। আমেরিকা-ইজরায়েলের যৌথ আক্রমণের জবাবে ইরান মূলত হরমুজ প্রণালিকে আংশিকভাবে বন্ধ করে রেখেছে। মার্কিন বিদেশসচিব জানিয়েছেন, ‘এই চুক্তিটি এমন একটি প্রক্রিয়াও শুরু করবে যা শেষ পর্যন্ত আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেখতে চান, আর তা হলো এমন একটি বিশ্ব যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আর কোনো ভয় বা উদ্বেগ থাকবে না।’   উল্লেখ্য, বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যেই সাক্ষরিত হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। অন্যদিকে প্রস্তাবিত শান্তি চুক্তিতে বর্তমান যুদ্ধবিরতি ৬০ দিনের জন্য বাড়ানোর কথা বলা হয়েছে। এই সময়কালে  হরমুজ পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরানকে   তেল বিক্রি করার অনুমতি দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এমনকি তিনি এটাও জানিয়েছেন  ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে।  

আরও পড়ুন:  ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

রবিবার (২৪ মে) নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে রুবিও ভারতকে আমেরিকার “সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারদের” মধ্যে অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। জোর দিয়ে বলেছেন, এই সম্পর্ক সাধারণ কূটনৈতিক সহযোগিতার ঊর্ধ্বে। তিনি বলেন, বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং সমন্বিত কৌশলগত স্বার্থের ওপর এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।  তিনি আরও বলেন যে, এই অভিন্ন গণতান্ত্রিক কাঠামো স্বাভাবিকভাবেই ভারত ও আমেরিকাকে অনেক বৈশ্বিক ইস্যুতে আরও কাছাকাছি নিয়ে আসে। 

 

 

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’