রায়বরেলি-অমেথিতে কংগ্রেসের প্রচারের নেতৃত্বে প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেথি আসনে কংগ্রেসের প্রচারের নেতৃত্বে থাকছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। আগামিকাল সোমবার থেকেই দুই আসনে প্রচারে ঝাঁপাচ্ছেন রাজীব তনয়া। সূত্রের খবর, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি ছোট-ছোট পথসভা করে কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করবেন প্রিয়াঙ্কা।

আগামী ২০ মে পঞ্চম দফাতে উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেথি আসনে ভোটগ্রহণ। ইতিমধ্যেই দুই আসনে হাত শিবিরের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধি এবং কিশোরীলাল শর্মা। রায়বরেলি আসনে বিজেপি দাঁড় করিয়েছে প্রাক্তন কংগ্রেস নেতা দীনেশ প্রতাপ সিংকে। আর অমেথিতে লড়ছেন গতবারের সাংসদ বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রায়বরেলি ও অমেথি একসময়ে গান্ধি পরিবারের খাসতালুক হিসাবেই পরিচিত ছিল। গতবারও রায়বরেলি আসন থেকে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি জিতেছিলেন। এবার প্রথমে শোনা যাচ্ছিল সোনিয়ার পরিবর্তে প্রিয়াঙ্কা গান্ধি লড়বেন। কিন্তু শেষ মুহুর্তে নিজেকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে নিয়েছেন রাজীব তনয়া। সূত্রের খবর, দাদা রাহুল গান্ধি যেহেতু দলের প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন তাই তাঁর হয়ে রায়বরেলিতে প্রচার সামলাবেন প্রিয়াঙ্কা। আগামিকাল সোমবার থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত প্রায় ১৫ দিন ঘাঁটি গেড়ে থাকবেন রায়বরেলি ও অমেথিতে। দুই আসনে এক হাজারের বেশি ‘নুক্কড় সভা’ অর্থা‍ৎ ছোট-ছোট সভা করবেন তিনি। পাশাপাশি দরজায়-দরজায় ঘুরে দাদা এবং কেএল শর্মার হয়ে ভোট ভিক্ষা করবেন। রায়বরেলি এবং অমেথিতে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে অন্যত্র দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচারে যাবেন না।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম