চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। শুধু নিরাপত্তাই নয়, ক্ষতিগ্রস্তদের ত্রাণের পাশাপাশি পুনর্বাসনেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

গত কয়েকদিন ধরে জাতিগত দাঙ্গায় অগ্নিগর্ভ বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যদিও প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে মণিপুর রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ৩৫৫ ধারা জারি এবং সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। মণিপটুর হাইকোর্ট গত মার্চে মেইতেই সম্প্রদাসয়কে তফশিলি উপজাতিভুক্ত করার বিষয়ে রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছে তার বিরোধিতা করে রাজ্যের শাসক দল বিজেপির বিধায়ক তথা মণিপুর বিধানসভায় ‘হিলস এরিয়া কমিটি’র চেয়ারম্যান ডিনগ্যাংলাং গাংমেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি মণিপুর ট্রাইবাল ফোরাম নামের একটি সংগঠনও রাজ্যের তফসিলি জনজাতিদের উপর আক্রমণের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘মণিপুরে যে প্রাণহানি ও সম্পত্তিহানির ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টিতে আমরা উদ্বিগ্ন। ঘরবাড়ি ছেড়ে যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের জন্য খাদ্য, পানীয় জল-সহ উপযুক্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে কেন্দ্র ও মণিপুর সরকারকে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তারও ব্যবস্থা করতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ