পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রয়েছে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে সরাতে বড়সড় প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।   দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ জানিয়ে দিলেন, আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবের সব ১১৭টি আসনেই প্রার্থী দেবে বিজেপি। শুধু লড়াই নয়, নির্বাচনে জয় পেয়ে রাজ্যে সরকার গঠনের লক্ষ্যও স্থির করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সোমবার পঞ্জাবে দু’দিনের সাংগঠনিক সফরে গিয়ে একাধিক বৈঠকে অংশ নেন বিএল সন্তোষ। পাটিয়ালায় প্রথম জোনাল বৈঠকে বক্তব্য রাখার সময়ই ১১৭টি আসনে লড়াইয়ের কথা জানান তিনি। তাঁর সফরের অন্যতম লক্ষ্য ছিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখা।

আরও পড়ুন: হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

বিজেপির পক্ষ থেকে বুথস্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও সাফল্যের কথা পঞ্জাবের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সোমবার পাটিয়ালা ও বঠিন্ডায় সাংগঠনিক বৈঠক করেন বিএল সন্তোষ। আগামী ২৫ অগস্ট লুধিয়ানা, জলন্ধর ও অমৃতসরে আরও কয়েকটি জোনাল বৈঠক হওয়ার কথা। অমৃতসরে দলের প্রদেশের সাধারণ সম্পাদকদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন তিনি।    

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া