সঞ্জয় সিংয়ের জায়গায় রাজ্যসভায় আপের দলনেতা রাঘব চাড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ। তাঁর জায়গায় অস্থায়ীভাবে রাজ্যসভায় দলনেতা হিসাবে দায়িত্ব দেওয়া হলো তরুণ সাংসদ রাঘব চাড্ডাকে। ইতিমধ্যেই রাজ্যসভার সচিবালয়কে আপের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে চাড্ডাকে নিয়োগের কথা জানানো হয়েছে।

গত অগস্টেই দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন আপের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভায় দলের নেতা সঞ্জয় সিংহ। গ্রেফতারের পরেও অবশ্য তাঁকে রাজ্যসভার দলনেতার পদ থেকে সরাননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গত অগস্টেই অসংসদীয় আচরণের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন রাঘব চাড্ডা। দীর্ঘ ১১৫ দিন বাদে তাঁর সাসপেনশন তুলে নেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সাসপেনশন উঠে যাওয়ায় সংসদের শীতকালীন অধিবেশনে ফের যোগ দিয়েছেন তিনি।

আর সংসদে ফেরার পরেই রাজ্যসভার সর্বকনিষ্ঠ সদস্যের কাঁধে গুরুদায়িত্ব সঁপেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, রাজ্যসভার সচিবালয়ে পাঠানো চিঠিতে রাঘব চাড্ডাকে দলনেতা হিসাবে নিয়োগের কথা জানিয়ে পাঠানো চিঠিতে সঞ্জয় সিংয়ের গ্রেফতারির বিষয়টি উল্লেখ করা হয়নি। বরং জানানো হয়েছে, ‘স্বাস্থ্যগত কারণেই সঞ্জয় সিংহের পক্ষে দলনেতার ভূমিকা পালন করা সম্ভব হচ্ছে না।’ উল্লেখ্য, বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেই রাজ্যসভার সাংসদদের নিরিখে আপের স্থান।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?