টানা তিন দিন ৩৩ ঘন্টা জেরার পরে রাহুলকে ফের শুক্রবার তলব ইডি’র

সূত্রের খবর, শীর্ষ মহলের নির্দেশে কংগ্রেস সাংসদকে লাগাতার জেরা করার সিদ্ধান্ত নিয়েছেন ইডি’র তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় সোম থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকদের ৩৩ ঘন্টার বেশি জেরার মুখোমুখি হয়েও রক্ষা পাচ্ছেন না রাহুল গান্ধি (Rahul Gandhi)। ফের শুক্রবার তাঁকে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, মোদি সরকারের (Modi Government) শীর্ষ মহলের নির্দেশে কংগ্রেস সাংসদকে (Congress MP) লাগাতার জেরা করার সিদ্ধান্ত নিয়েছেন ইডি’র (ED) তদন্তকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ইডির (ED) এক আধিকারিকের কথায়, ‘কর্তার ইচ্ছায় কর্ম। উপরওয়ালা যে নির্দেশ দিচ্ছেন, আমরা তা মেনে চলছি।’

ন্যাশনাল হেরাল্ড মামলায় গত তিন দিন ধরে যেভাবে রাহুল গান্ধিকে লাগাতার ১০ থেকে ১১ ঘন্টা জেরা করা হচ্ছে তা অমানবিক বলেই মনে করছেন কংগ্রেস শীর্ষ নেতারা। এদিনই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চঙিঠি দিয়ে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, ‘একজন সংসদ সদস্য হওয়া সত্বেও গত তিন দিন জেরার নামে রাহুল গান্ধির সঙ্গে ইডি যা করেছে, তা অমানবিক ছাড়া আর কিছু নয়। রাজনৈতিক উদ্দেশেই যে এই ধরণের আচরণ করা হচ্ছে তা জলের মতো স্বচ্ছ। লোকসভার সদস্যদের রক্ষা করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আশা করি আপনি এ বিষয়ে হস্তক্ষেপ করবেন।’

রাহুল গান্ধিকে লাগাতার জেরার নামে মানসিক অত্যাচার এবং বুধবার দলের সদর দফতরে কংগ্রেস দফতরে ঢুকে বিজেপির ‘দলদাস’ দিল্লি পুলিশের গুণ্ডামির প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস।  

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম