Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটকে মুখ্যমন্ত্রী বাছতে রুদ্ধদ্বার বৈঠকে খাড়গে-রাহুল

মঙ্গলবার দুপুরেই দিল্লি পৌঁছেছেন কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্নাটকের ভোটের ফল বেরনোর পরে ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে বসানো তা ঠিক করতে হিমশিম খাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সোমবার দফায়-দফায় বৈঠকেও বের হয়নি কোনও সমাধান সূত্র। ফলে আজ মঙ্গলবার ফের বৈঠক বসেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। খানিকক্ষণ আগেই কংগ্রেস সভাপতির বাসভবনে শুরু হয়েছে রুদ্ধদ্বার বৈঠক। উপস্থিত রয়েছেন রাহুল গান্ধি, কর্নাটকে কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রণদীপ সিং সুরজেওয়ালা।

এদিন সকালে কর্নাটকে দলের নবনির্বাচিত বিধায়কদের জরুরি তলব করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রত্যেকের সঙ্গেই আলাদাভাবে কথা বলে তাঁসদের মতামত জেনে নেন। ইতিমধ্যেই দিল্লিতে ঘাঁটি গেড়েছেন মুখ্যমন্ত্রী পদের প্রত্যাশী সিদ্ধারামাইয়া। শরীর খারাপ থাকার জন্য সোমবার দিল্লি আসা বাতিল করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। তিনি অবশ্য এদিন দুপুরেই রাজধানীতে পা রেখেছেন।

সূত্রের খবর, আজ মঙ্গলবার রাতের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদে কাকে বসানো হবে তা নিয়ে ফয়সালা করতে চাইছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সিদ্ধারামাইয়া ও ডি কে শিবকুমার-কাউকেই কর্নাটক সামলানোর ভার না দিয়ে লিঙ্গায়েত নেতা এম বি পাতিলকেও মুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে। এতে একদিকে যেমন সাপও মরবে, তেমনই লাঠিও ভাঙবে না। অর্থা‍ৎ গোষ্ঠীদ্বন্দ্ব সামলানোও যাবে, আবার বিজেপির দিক থেকে লিঙ্গায়েত ভোট ছিনিয়ে আনা যাবে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি