তিন বছরের জন্য সাধারণ পাসপোর্ট পাবেন রাহুল গান্ধি: দিল্লির আদালত

সনিয়া-পুত্রের সাধারণ পাসপোর্টের জন্য ‘নো অবনজেকশন সার্টিফকেট’ (no-objection certificate) দিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির পাসপোর্ট পেতে বাধা রইল না আর। শুক্রবার দিল্লির আদালত রাহুলের তিন বছরের জন্য পাসপোর্টের অনুমোদন দিয়েছে। সনিয়া-পুত্রের সাধারণ পাসপোর্টের জন্য ‘নো অবনজেকশন সার্টিফকেট’ (no-objection certificate) দিয়েছে আদালত।

সাংসদপদ খারিজ হওয়ার পর রাহুল গান্ধি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফেরত দিয়েছিলেন। এরপর সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে তাঁর আদালতের এনওসি’এর প্রয়োজন ছিল। কারণ ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত রাহুল গান্ধি। কংগ্রেস নেতাকে অভিযুক্ত করে মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। শুক্রবার আদালতে রাহুলের তরফে ১০ বছরের জন্য পাসপোর্টের জন্য আবেদন করা হয়। কিন্তু বিচারক ৩ বছরের জন্য এনওসি দেন। বিচারক বলেন, ‘আমি আংশিকভাবে আপনার আবেদন মঞ্জুর করছি। ১০ বছরের জন্য নয়, তিন বছরের জন্য।’

এদিন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বৈভব মেহতা তাঁর পর্যবেক্ষণ বলেন, ভ্রমণের অধিকার একটি মৌলিক অধিকার এবং আদালত কংগ্রেস নেতার চলাচলে কোনও বিধিনিষেধ রাখেনি, যিনি অনুমতি ছাড়াই বেশ কয়েকবার ভ্রমণ করেছিলেন। বিচারক আরও বলেন, ২০১৫ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জামিন দেওয়ার সময় আদালত তার ভ্রমণের উপর কোনও বিধিনিষেধ জারি করেনি। সেই সময় রাহুলের ভ্রমণের উপর স্বামীর তরফে বিধি নিষেধের আর্জি জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছিল আদালত।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা