আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রায়বরেলিতে মনোনয়ন দাখিল করলেন রাহুল, সঙ্গে সোনিয়া-প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি, রায়বরেলি: সকালেই জল্পনার অবসান ঘটেছিল। কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল, উত্তরপ্রদেশের রায়বরেলিতে কংগ্রেস প্রার্থী হিসাবে লড়বেন রাহুল গান্ধি। আর ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার দুপুরে রায়বরেলি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। মা সোনিয়া গান্ধি ও বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাশে নিয়েই মনোনয়নপত্র দাখিল করেন রাহুল গান্ধি।

স্বাধীনতার পর থেকেই রায়বরেলি আসন গান্ধি পরিবারের দুর্গ হিসাবে পরিচিত। দেশ স্বাধীনের পরে ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধির ঠাকুর্দা ফিরোজ গান্ধি। এর পরে ১৯৬৭, ১৯৭১ ও ১৯৮০ সালের ভোটে জয়ী হয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ২০০৪ সাল থেকে একটানা জয়ী হয়ে এসেছেন সোনিয়া গান্ধি। যদিও শারীরিক অসুস্থতার কারণে এবারের ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে গান্ধি পরিবারের দুর্গে কংগ্রেস প্রার্থী কে হন, তা নিয়ে গত দেড় মাস ধরে রহদ্য দানা বেঁধেছিল। প্রথমে শোনা গিয়েছিল, মায়ের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। যদিও সেই জল্পনায় এদিন সকালেই জল ঢেলে দিয়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। গান্ধি পরিবারের অন্যতম সদস্য রাহুল গান্ধিকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল।

এদিন মনোনয়ন জমা দিতে মা সোনিয়া গান্ধি, বোন প্রিয়াঙ্কা গান্ধি ও ভগ্নিপতি রবার্ট বঢরাকে সঙ্গে নিয়ে রায়বরেলিতে হাজির হন রাহুল। সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। প্রথমে কংগ্রেস দফতরে যান তাঁরা। সেখান থেকে সদলবলে হাজির হন জেলাশাসকের দফতরে। মনোনয়ন জমা দেওয়ার পরে স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গেও কথা বলেন। রায়বরেলিতে প্রার্থী হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘উত্তরাধিকার রক্ষার লড়াইয়ের জন্য নয়, দায়িত্ব পালনের জন্যই রায়বরেলিতে প্রার্থী হয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ