চার দিনে ৪০ ঘন্টা জেরা, মঙ্গলবার ফের রাহুলকে তলব করল ইডি

এদিন সকাল এগোটার সামান্য পরেই ইডি দফতরে পৌঁছে যান রাহুল। টানা চার ঘন্টার বেশি জেরার পরে মধ্যাহ্নভোজনের জন্য বাইরে বেরোন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবাদ আছে, বাঘে ছুঁলে আটেরো ঘা, আর পুলিশে ছুঁলে ৩৬ ঘা। কিন্তু ইডি ছুঁলে? ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি (Ex Congress President) রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (Enforcement Directorate) চারদিনে ৪০ ঘন্টা জেরার পরে মঙ্গলবার ফের ডেকে পাঠিয়েছেন। আর তার পরেই রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছে, বাঘ ও পুলিশের চেয়ে ইডি (ED) কী সত্যিই ভয়ঙ্কর?

গত সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৩০ ঘন্টার বেশি জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। ওই জেরার প্রতিবাদে কংগ্রেস নেতা-কর্মীদের আন্দোলনে উত্তাল হয়েছিল রাজধানী। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। প্রতিবাদ আন্দোলনে যোগ দিতে গিয়ে দিল্লি পুলিশের (Delhi Police) গুণ্ডামির শিকার হাতে হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সহ কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের।

গত শুক্রবারই ফের জেরার জন্য রাহুল গান্ধিকে তলব করেছিল ইডি। যদিও মায়ের অসুস্থতার কথা জানিয়ে সোমবার জেরার আর্জি জানিয়েছিলেন রাজীব তনয়। সেই আর্জি মঞ্জুর করা হয়েছিল। কথা রাখতে এদিন সকাল এগোটার সামান্য পরেই ইডি দফতরে পৌঁছে যান রাহুল। টানা চার ঘন্টার বেশি জেরার পরে মধ্যাহ্নভোজনের জন্য বাইরে বেরোন। ফের ইডি দফতরে হাজির হন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজীব তনয়ের কাছ থেকে তথ্য পেতে জেরা চলছে। আর সেই জেরা চলাকালীনই ফের মঙ্গলবার রাহুলকে তলব করার কথা জানিয়েছেন ইডি আধিকারিকরা।

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক