ভারতীয় সেনা সম্পর্কে বিরূপ মন্তব্য, লখনউ আদালতে আত্মসমর্পণ রাহুল গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য মামলায় মঙ্গলবার (১৫ জুলাই) লখনউ আদালতে আত্মসমর্পণ করলেন রাহুল গান্ধি। আত্মসমর্পনের পরেই অবশ্য তাঁর জামিন মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য বিচারক অলোক ভার্মা। ২০ হাজার টাকা মূল্যের দুটি ব্যক্তিগত বন্ডের বিনিময়ে ওই জামিন মঞ্জুর করা হয়। প্রায় আধ ঘন্টা এজলাসে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা।

ঘটনার সুত্রপাত তিন বছর আগে। ২০২২ সালে ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন রাজস্থানে একটি সাংবাদিক বৈঠক থেকে অরুণাচল প্রদেশে ভারত এবং চিনা বাহিনীর সঙ্ঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন রাহুল গান্ধি। তিনি বলেন, ‘‘ভারত জোড়ো যাত্রা নিয়ে, অশোক গহলৌত, শচিন পাইলটকে নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক প্রশ্ন করা হচ্ছে। কিন্তু চিন যে অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের দু’হাজার বর্গকিলোমিটার পর্যন্ত দখল করে নিয়েছে, ভারতের ২০ জন জওয়ানকে হত্যা করেছে, তা নিয়ে কেউ কোনও প্রশ্ন করছে না। ভারতীয় সংবাদমাধ্যম এ বিষয়ে প্রশ্ন করছে না। এটা কি সত্য নয়?  মানুষ কিছু জানে না, এটা ভাবার কারণ নেই।’ রাহুলের ওই মন্তব্য নিয়ে আসরে নামে বিজেপি। ভারতীয় সেনাকে আপমান করেছেন বলে কংগ্রেস নেতার বিরুদ্দে অভিযোগ তোলে পদ্ম শিবির। সেই সঙ্গে লখনউ আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলায় লোকসভার বিরোধী দলনেতাকে সমন পাঠিয়েছিল লখনউ আদালত।

ওই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু গত ৪ জুন এলাহাবাদ হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। আর্জি খারিজ করতে গিয়ে রাহুলকে তিরস্কার করেন বিচারপতি। রায়ে বলেন, ‘সংবিধানে বাক্‌স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা স্বীকৃত। কিন্তু সেই যুক্তি দেখিয়ে কেউ দেশের সেনাবাহিনীর বদনাম করতে পারেন না।’

এদিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে দিল্লি থেকে লখনউ উড়ে আসেন লোকসভার বিরোধী দলনেতা। বিমানবন্দর থেকে সোজা হাজির হন বিধায়ক-সাংসদ আদালতের বিচারক অলোক ভার্মার এজলাসে। আত্মসমর্পণ করার পরেই রাহুলের আইনজীবীরা জামিনের আর্জি জানান। সঙ্গে সঙ্গেই সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। জামিন পাওয়ার পরেই আদালত চত্বর থেকে ফের বিমানবন্দরের উদ্দেশে রওনা হন রাহুল। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি লোকসভার বিরোধী দলনেতা।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী