নির্বাচনী প্রচারের সূচনা করতে আজ কর্নাটকে রাহুল গান্ধি

বেলাগাভিতে দলের যুব ক্রান্তি সমাবেশে যোগ দেবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হাতে আর বেশি সময় নেই। আগামী মে-জুনেই দাক্ষিণাত্যের কন্নড়ভূমে বিধানসভা ভোট। ওই ভোটকে মাথায় রেখে ইতিমধ্যে কোমর কষে ঝাঁপিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহরা কার্যত ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন। বিজেপিকে টক্কর দিতে এবার কর্নাটকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছে কংগ্রেস। আজ সোমবারই বেলাগাভি থেকে দলের নির্বাচনী প্রচারাভিযানের সূচনা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, বেলাগাভিতে ‘যুব ক্রান্তি’ সমাবেশে যোগ দেবেন রাহুল। ওই সমাবেশ থেকেই দলের পক্ষ থেকে ভোটারদের কাছে চতুর্থ প্রতিশ্রুতি ঘোষণা করবেন। উল্লেখ্য বিধানসভা ভোটে জিতে রাজ্যে সরকার গড়ার জন্য ভোটারদের পাঁচ প্রতিশ্রুতি দিচ্ছে শতাব্দী প্রাচীন দল। ইতিমধ্যেই তিনটি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। সরকার গঠন করলে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যু‍ৎ বিনামূল্যে দেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা বিশেষ ভাতা ও বিপিএল তালিকাভুক্তদের মাসে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ সোমবারের সভা থেকে রাহুল নতুন কী প্রতিশ্রুতি দেন, সবার নজর সেই দিকে।

গত বছর কর্নাটকে রাহুলের ভারত জোড়ো যাত্রা ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অনেকটাই উজ্জীবিত রাজ্য কংগ্রেস নেতৃত্ব। ফের সরকার গঠনের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁরা। পালাবদলের ইঙ্গিত পাওয়ার পরে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িকও পড়ে গিয়েছে। রাহুল গান্ধিকে প্রধান সেনাপতি করেই দাক্ষিণাত্যের রাজ্যে ক্ষমতা দখলের জন্য কোমর কষে ঝাঁপাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা