অমেথি থেকে লড়বেন রাহুল, দাবি উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের অমেথি থেকে লড়বেন রাহুল গান্ধি। মঙ্গলবার এমনই দাবি করেছেন গান্ধি পরিবারের ঘনিষ্ঠ তথা উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায়। মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভা ভোটে কী হয়েছিল, তা ভুলে যান। ২০২৪ সালে অমেথি থেকেই লড়বেন রাহুলজি। তাঁকে জেতাতে বদ্ধপরিকর স্থানীয় বাসিন্দারা।’

উল্লেখ্য, ২০০৪ সালে প্রথমবার সংসদীয় রাজনীতিতে পা রেখে গান্ধি পরিবারের গড় হিসেবে পরিচিত অমেথি থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন রাজীব তনয়। তার পরে ২০০৯ এবং ২০১৪ সালে জিতে জয়ের হ্যাটট্রিক করেছিলেন। ২০১৯ সালে প্রথমবার দুটি আসনে লড়েছিলেন তিনি। কেরলের ওয়ানাড থেকে জিতলেও অমেথিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন। ওই হারের পরে অমেথিতে খুব একটা পা রাখতে দেখা যায়নি রাহুলকে। ফলে তিনি আদৌ আর নিজেদের গড় হিসেবে পরিচিত অমেথি থেকে লড়বেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনাতেই মঙ্গলবার ইতি টেনেছেন উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি।

রাহুলের অমেথি থেকে লড়ার ঘোষণা করার পাশাপাশি রামমন্দির নিয়েও বিজেপিকে এক হাত নিয়েছেন অজয় রায়। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশের মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছে বিজেপি। সেই বিশ্বাস ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিবর্তে রামমন্দির গড়ে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিচ্ছে।’ ইতিমধ্যেই ‘হালাল’ পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে উত্তরপ্রদেশ সরকার। আর ওই সিদ্ধান্ত শুধুমাত্র সংখ্যালঘুদের হেনস্থা করার জন্যই নেওয়া হয়েছে বলে দাবি উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতির।

 

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের