দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সত্য মুছে ফেরার চেষ্টা করছে মোদি’, তোপ রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধি। চলতি অধিবেশনের শুরু থেকেই দেশের বেহাল অবস্থা নিয়ে তিনি সরব হন। আর তাতে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তাই এবার বিরোধী দলনেতার বেশ কয়েকটি বক্তব্যের বড় অংশ বাদ দিয়ে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।  উঠছে এমন এক অভিযোগ। এবার সেই নিয়ে মঙ্গলবার সংসদে যাওয়ার আগেই সরব হলেন রাহুল গান্ধি।

কংগ্রেস নেতা সাফ জানিয়ে দিয়েছেন,’জগতের সব সত্য মুছে ফেরার চেষ্টা করছেন মোদি। কিন্তু বাস্তব সত্যকে কখন উড়িয়ে দেওয়া যায়না।‘ বলা বাহুল্য, লোকসভার অধিবেশনে নিট বিতর্ক এবং অগ্নিপথ প্রকল্প নিয়ে রাহুল গান্ধির বক্তব্যের বেশ কয়েকটি অংশ সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। আর তা ছড়িয়ে পড়তেই এবার ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা।

সংসদের অধিবেশনের রেকর্ড থেকে বাদ পড়া রাহুলের বেশ কিছু বক্তব্যের মধ্যে রয়েছে,’বিজেপি সমাজে বিভাজন তৈরি করে। তারা লাগাতার এই কাজে যুক্ত থাকে।‘  এছাড়াও রাহুল অগ্নিবীর প্রকল্প নিয়ে বলেছিলেন, এটা সেনা বাহিনী নয়, প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প। স্পিকার বাদ দিয়েছেন এই বক্তব্য। বাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে জড়িয়ে আদানি, আম্বানিদের সম্পর্কে মন্তব্য। আর তা নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ফের আক্রমণ করলেন বিরোধী দলনেতা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ