রাহুল গান্ধির নতুন পাসপোর্টের আবেদনের শুনানি হবে শুক্রবার

সেই আবেদনের শুনানি হবে আগামী শুক্রবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংসদ পদ খারিজ হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন। আর এরপর নতুন পাসপোর্টের জন্য তিনি আদালতে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতার সেই আবেদনের শুনানি হবে আগামী শুক্রবার।

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফিরিয়ে দেন তিনি। চলতি মে মাসের শেষে রাহুলের আমেরিকা যাওয়ার কথা রয়েছে। আর সেই কারণে তিনি সাধারণ নতুন পাসপোর্টের জন্য আবেদন জানিয়েছিলেন আদালতে। কিন্তু ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত হওয়ার কারণে পাসপোর্ট তৈরির জন্য তাঁর আদালতের ছাড়পত্র প্রয়োজন। শুক্রবার রাহুলের আবেদনের শুনানি হবে। ন্যাশানাল হেরাল্ড মামলায় আবেদনকারী বিজেপি নেতা সুহ্মমণিয়ম স্বামীর কাছ থেকে জবাব চেয়েছে আদালত। উল্লেখ্য ন্যাশনাল হেরাল্ড মামলায় বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন রাহুল গান্ধি।

কংগ্রেস সূত্রে খবর, আগামী ৩১ মে মার্কিন সফরে যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধির। ১০ দিনের আমেরিকা সফরে সেদেশের চারটি শহরে রাহুলের ভাষণ দেওয়ার কথা। সেখানে একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন তিনি। রাহুলের এই সফরের আয়োজক ওভারসিজ কংগ্রেস।

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান