মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর ও জ্ঞানেশ কুমারের পদত্যাগ কাণ্ডে দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দল। দিল্লির রাজপথে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। এইসবের মাঝেই বিস্ফোরক দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। আজ, সোমবার এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার কথা ছিল বিরোধী জোট ইন্ডিয়ার। কিন্তু প্রোটোকলের কথা মনে করিয়ে দিয়ে মমতা-রাহুলদের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়েছেন প্রধান বিচারপতি। তারপরেই সাংবাদিক বৈঠক করে জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কংগ্রেস সাংসদ। তার সঙ্গেই বিস্ফোরক দাবি করেছেন সোনিয়া তনয়।

এদিন রাহুল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘মোদি সরকারের ২০০ আমলা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেন্দ্রীয় সরকার যা করছেন সেই খবর আমাদের কাছে চলে আসছে। আমি জানি জ্ঞানেশ কুমারের রাতের ঘুম উড়ে গিয়েছে। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমার মনে হয় উনি ঘরে বসে এই সাংবাদিক বৈঠক দেখছেন। আমি জ্ঞানেশ কুমারকে বলছি, আপনি রাজসাক্ষী হয়ে যান। তবে উনি যাই করুন না কেন, পদত্যাগ করতেই হবে।’

আরও পডুন: মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

রাহুল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলেন, ‘রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার দেশসেবা। আপনি (জ্ঞানেশ) অপরাধ করেছেন। কিন্তু সত্যি বলতে কী, আপনি মূল অপরাধী নন। আপনি ভুল করছেন। কিন্তু এই ভুলের নেপথ্যে আপনার মস্তিষ্ক নেই। আমরা জানি, আপনি কী পরিমাণ চাপের মধ্যে রয়েছেন। তাই আমার পরামর্শ পদত্যাগ করুন। দেশবাসীকে আসল সত্য়িটা জানিয়ে দিন। আমরা রাস্তায় ২০ থেকে ৩০ হাজার নিরাপত্তা কর্মী চাই। আমি চাই, পুলিশ আমাদের ঘিরে রাখুক। তার মাধ্যমেই গোটা দেশের কাছে এই বার্তাই পৌঁছে যাবে কীভাবে জ্ঞানেশ কুমারকে আড়াল করা হচ্ছে।’

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক