রায়গড়ে ভূমিধসে নিখোঁজ ৫৭, আচমকাই উদ্ধারকার্য বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গড়: দিন ভর তল্লাশি চালিয়েও ধ্বংসস্তুপ থেকে নতুন কোনও দেহ মেলেনি। ফলে রবিবার সন্ধ্যায় রায়গড়ে ভূমিধসের ঘটনায় উদ্ধারকার্য শেষের ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। উদ্ধারকার্য নজরদারির দায়িত্ব থাকা উদয় সামন্ত উদ্ধারকার্য শেষের কথা জানান। ৫৭ জন এখনও নিখোঁজ। তা সত্বেও কেন উদ্ধারকার্য আর না চালানোর সিদ্ধাম্ত নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। যদিও সেনা-বিজেপি জোট সরকারের মন্ত্রী উদয় সামন্তের দাবি, জেলা প্রশাসন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে উদ্ধারকার্য শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাগাতার বৃষ্টির জলে গত বুধবার রায়গড় জেলার ঈর্ষালওয়াড়ি গ্রামে গত বুধবার গভীর রাতে আচমকাই ধস নামে। পাহাড়ি ধাসের কারণে গ্রামের বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। আদিবাসী অধ্যুষিত গ্রামটির ৪৮টি বাড়ির মধ্যে ১৭টি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকার্য। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশপাশি উদ্ধারকার্যে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় ২৭ জনের দেহ। তার মধ্যে ১২ জন মহিলা, ১০ জন পুরুষ ও চার শিশু রয়েছে। একজনের শুধু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ফলে তাকে ঠিকমতো শনাক্ত করা যায়।

গত পাঁচদিন ধরে ধ্বংসস্তুপ সরিয়ে নিখোঁজ গ্রামবাসীদের খুঁজে বেরিয়েছেন উদ্ধারকারীরা। লাগাতার বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে বাধার সৃষ্টি হয়েছে। এদিন ধ্বংসস্তুপ থেকে পচা লাশের দুর্গন্ধে এক সেকেন্ড দাঁড়ানোর জো ছিল না। তবুও কাদা মাটি ঘেঁটে প্রাণের স্পন্দন খোঁজার চেষ্টা চালিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু ধ্বংসস্তুপ থেকে নতুন করে কোনও দেহ উদ্ধার না হওয়ায় উদ্ধারকার্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়