ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের চুরু জেলায় ভয়াবহ পথদুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হল। শনিবার সকালে সাদুলপুরের কাছে দাদরেওয়া-তারানগর সড়কে দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ন’মাসের এক শিশু। তার অবস্থা সঙ্কটজনক।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে দাদরেওয়া-তারানগর সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়। পাশাপাশি প্রাণ হারান আরও এক জন। মৃতদের মধ্যে পুরুষ, মহিলা ও এক শিশুও রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। গুরুতর জখম ন’মাসের শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।

আরও পড়ুনঃ স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে গাড়ির অতিরিক্ত গতির বিষয়টি সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই পরিবারের পাঁচ জনের একসঙ্গে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য