নাবালিকার উপর অ্যাসিড হামলা করল ফটোগ্রাফার, কেন এমন ঘটল?‌ অভিযুক্ত গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানে ঘটে গেল এক মর্মান্তিক নিষ্ঠুর ঘটনা। ১৪ বছর বয়সের এক কিশোরীর সঙ্গে কথা বলতে যায় এক অপরিচিত ব্যক্তি। কিন্তু ওই অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে অস্বীকার করে ওই নাবালিকা। এই ঘটনায় প্রতিশোধ নিতে কিশোরীকে তিরস্কার করার পাশাপাশি অ্যাসিড হামলা করা হয় বলে অভিযোগ। নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরী যখন স্কুলে যাচ্ছিল তখন এই ঘটনাটি ঘটে। অভিযোগ পুলিশের কাছে দায়ের হওয়ার পর তিনদিন ধরে তল্লাশি করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা এলাকায়।

এদিকে পুলিশ তদন্ত করে জানতে পারে, অভিযুক্তের নাম ওমপ্রকাশ ওরফে জানি (‌১৯)‌। ওমপ্রকাশ হচ্ছে চন্দ্ররাম মেঘওয়ালের ছেলে। একটি বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফার হিসেবে কাজ করছিল। সেখানে সে মেয়েটিকে প্রথম দেখে। তখন অল্পবিস্তর কথা হয়। পরে যখন ওমপ্রকাশ মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তখন মেয়েটি তাকে কড়া ভাষায় যোগাযোগ না করার কথা জানিয়ে দেয়। এই ঘটনায় ওমপ্রকাশের মনে আঘাত দেয় বলে অভিযোগ। তারপরই সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। শ্রীগঙ্গানগর জেলার সুভাষ পার্ক এলাকায় স্কুলের দিকে হেঁটে যাওয়া মেয়েটির পাশ দিয়ে গাড়ি চালিয়ে আগেই চলে যায় ওমপ্রকাশ এবং তার দিকে এক বোতল অ্যাসিড ছুঁড়ে মারে। মেয়েটির পোশাক এবং একটি আঙুল পুড়ে গেলেও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

অন্যদিকে এই ঘটনার পর নিজেকে বাঁচাতে অভিযুক্ত ওমপ্রকাশ অ্যাসিড হামলা করার পরিকল্পনার পাশাপাশি পুলিশের হাত থেকে পালানোরও প্রস্তুতি নিয়েছিল। সে একটি কাপড় এবং হেলমেট দিয়ে নিজের মুখ ঢেকেছিল এবং মোটরবাইকের নম্বর প্লেটও অন্য একটি কাপড় দিয়ে ঢেকেছিল। তবে শেষরক্ষা হয়নি। ওমপ্রকাশ আসলে প্রেমে সাড়া না পেয়েই এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছিল। কিন্তু অভিযুক্ত ওমপ্রকাশ তার মুখ এবং গাড়ির নম্বর প্লেট ঢেকে রেখেছিল। তাই পুলিশকে তাকে শনাক্ত করতে সমস্যা পড়েছিল।

এছাড়া পুলিশ সূত্রে খবর, পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করে এবং প্রযুক্তিগত ও স্থানীয় সূত্রের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সুপারিনটেনডেন্ট ডঃ অমৃতা দুহান অভিযুক্তের তথ্য যিনি দেবেন তাঁকে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। সোমবার গ্রেফতারের পর পুলিশ অভিযুক্তকে বাজারে হাঁটিয়ে নিয়ে যায়। যাতে জনসাধারণের মধ্যে আইনের প্রতি ভয় থাকে। আর ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেটা প্রতিরোধ করা যায়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ