স্বামীর সঙ্গে বচসার জেরে চার শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী গৃহবধূ

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: পারিবারিক কলহ একই সঙ্গে কেড়ে নিল পাঁচ-পাঁচটি প্রাণ। স্বামীর সঙ্গে বচসার জেরে নিজের চার শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। গতকাল শনিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাঢ়মেড়ে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মঘাতী গৃহবধূর বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন।

রবিবার বাঢ়মের জেলার ডেপুটি পুলিশ সুপার কমলেশ কুমার জানিয়েছেন, বানিয়াবাস গ্রামের বাসিন্দা জেঠারামের সঙ্গে তাঁর স্ত্রী উর্মিলার দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। মূলত তিন কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর ওপরে চটে গিয়েছিলেন জেঠারাম। শনিবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পরে ব্যক্তিগত কাজে যোধপুর চলে যান জেঠারাম। বাড়ি ফাঁকা থাকার সুবাদেই চরম পদক্ষেপের পথে এগোন উর্মিলা।

প্রথমেই নিজের চার সন্তান মণীষা (২), বিমলা (৩), বিক্রম (৫) ও ভাবনা-কে (৮) প্রথমে শস্য বোঝাই ড্রামে ঢুকিয়ে ঢাকনা আটকে দেন। দীর্ঘক্ষণ দমবন্ধ থাকার কারণে চার শিশু সন্তানই শ্বাসরোধ হয়ে মারা যায়। চার সন্তানের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই আত্মহত্যার পথ বেছে নেন উর্মিলা। রাতেই পরিবারের পক্ষ থেকে মর্মান্তিক ওই ঘটনা পুলিশকে জানানো হয়। একইসঙ্গে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের