ছয় রাজ্যের ১৩ রাজ্যসভা আসনে ভোট ৩১ মার্চ

যাঁদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতে না মিটতেই ছয় রাজ্যের ১৩ রাজ্যসভা আসনের ভোটের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩১ মার্চ ওই ভোট নেওয়া হবে বলে সোমবার কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। যে ছয় রাজ্যে রাজ্যসভার ভোট নেওয়া হবে সেগুলি হলো, পঞ্জাব (৫ আসন), কেরল (৩ আসন), অসম (২ আসন), নাগাল্যান্ড (১ আসন), ত্রিপুরা (১ আসন) ও হিমাচল প্রদেশ (১ আসন)।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ এপ্রিল রাজ্যসভার আট সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। ওই আট সাংসদ হলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বোরা, রানি নারাহ, ঝর্না দাস বৈদ্য,  কে জি কেনিয়ে, কে সোমাপ্রসাদ এবং এম ভি শ্রেয়ামস কুমার। ৯ এপ্রিল শেষ হচ্ছে আরও পাঁচ সাংসদের কার্যকালের মেয়াদ। তাঁরা হলেন, প্রতাপ সিং বাজওয়া, নরেশ গুজরাল, সামশের সিং ধুলো, সোয়াইত মালিক, সুখদেব সিং।

পঞ্জাব বিধানসভায় বিধায়ক হিসেবে নতুন যাঁরা নির্বাচিত হবেন তাঁরাই রাজ্যসভার ভোটে অংশ নেবেন। কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, দলের যে সাংসদদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে এ কে অ্যান্টনি ও রিপুন বোরাকে নতুন করে মনোনীত করা হলেও বিক্ষুব্ধ নেতা এবং ইদানিং মোদি ভজনায় মেতে ওঠা রাজ্যসভায় দলের উপনেতা আনন্দ শর্মাকে ফের মনোনয়ন দেওয়া হবে না। এর আগে রাজ্যসভার প্রাক্তন দলনেতা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা গুলাম নবি আজাদকেও মনোনয়ন দেওয়া হয়নি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা