চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাতের সোনার তীর ধনুক, প্রকাশ্যে রামলালার প্রথম ছবি

নিজস্ব প্রতিনিধিঃআর মাত্র তিন দিনের অপেক্ষা। তারপরেই অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। শুক্রবার উন্মোচিত হল রামলালার মূর্তি। ৫১ ইঞ্চি রামলালার মূর্তিটি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ। এটি তৈরি করা হয়েছে কালো পাথর দিয়ে।  উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন,’২২ জানুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মন্দিরে রামলালা প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরের মধ্যে চিকিৎসা, ওষুধ-সহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।‘

বৃহস্পতিবার অযোধ্যার মন্দিরের গর্ভগৃহে বাসান হয় রামলালার মূর্তি। প্রায় চার ঘণ্টা সময় লাগে এই মূর্তি বসাতে। ভাস্কর যোগীরাজসহ আরও অনেক সাধু।  বেশ অনেক সময় ধরে পূজার্চনার পর এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। তবে রামলালার মূর্তি উন্মোচন হয়নি। সম্পূর্ণ ঢাকা অবস্থায় মূর্তিটি মন্দিরে রাখা হয়। আর শুক্রবার উন্মোচিত হল সেই মূর্তি ।

গত ১২ জানুয়ারি থেকে মন্দির অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়। ২২ জানুয়ারি প্রাণ প্রতিস্থাপনের পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল প্রাণ প্রতীষ্ঠার মূল আচার অনুষ্ঠান করবে বলে জানা গিয়েছে।বর্তমানে অযোধ্যা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোয় সেজে উঠেছে অযোধ্যা। আর রাত নামলেই অযোধ্যায় চলছে লেজার শো । গোটা দেশের হাজার হাজার মানুষ অযোধ্যায় এসে উপস্থিত হয়েছে। একথায় অযোধ্যা জুড়ে শুরু হয়েছে উৎসব।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ