রামলালার চোখের ছবি ভাইরাল করল কে? প্রশ্ন তুললেন প্রধান পুরোহিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাণ প্রতিষ্ঠার আগেই সামনে এসেছে অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি। আর তা নিয়েই ক্ষোভপ্রকাশ করলেন শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস আজ বলেন, ‘প্রাণ প্রতিষ্ঠান’র সামনে রামলালার মূর্তির চোখ প্রকাশ করা যাবে না।‘ 

আগামী ২২ জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ৫১ ইঞ্চি রামলালার মূর্তিটি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ। এটি তৈরি করা হয়েছে কালো পাথর দিয়ে। ইতিমধ্যেই রামলালার মূর্তি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার তা নিয়ে মুখ খুললেন   শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

তিনি বলেন,’ প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভগবান রামের মূর্তির চোখ সামনে আনা যাবে না। যারা সেই ছবি সামনে আনবেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যাবস্থা।  তবে কে বা কারা ভগবান রামের মূর্তির চোখ ফাঁস করল এবং প্রতিমার ছবি কীভাবে ভাইরাল হচ্ছে তা তদন্ত করে দেখা উচিত।‘

শ্রী রামলালার তাঁবুর মূর্তি মন্দিরে নিয়ে যাওয়ার পদ্ধতি সম্পর্কেও তিনি কথা বলেন। আচার্য দাস আরও বলেন, “মূর্তি মন্দিরে নিয়ে যাবে কে, সেটাই প্রশ্ন। এর আগে মুখ্যমন্ত্রী মূর্তিটিকে তাঁবু থেকে অস্থায়ীভাবে নির্মিত মন্দিরে নিয়ে যান। মুখ্যমন্ত্রী যোগী নিজে মূর্তি মন্দিরে নিয়ে যেতে পারেন। তবে এখনও সেটা সঠিক ভাবে জানা যায়নি।‘

২২ জানুয়ারি প্রাণ প্রতিস্থাপনের পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল প্রাণ প্রতীষ্ঠার মূল আচার অনুষ্ঠান করবে বলে জানা গিয়েছে।বর্তমানে অযোধ্যা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোয় সেজে উঠেছে অযোধ্যা। আর রাত নামলেই অযোধ্যায় চলছে লেজার শো । গোটা দেশের হাজার হাজার মানুষ অযোধ্যায় এসে উপস্থিত হয়েছে।

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ