রামমন্দির উদ্বোধনে সোনিয়া-খাড়গের যাওয়া নিয়ে ধোঁয়াশা রাখল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধির উপস্থিতি নিয়ে ধোঁয়াশাই রাখল কংগ্রেস। শুক্রবার কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন, ’২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে যাবেন কিনা, তা নিয়ে সঠিক সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে এবং আয়োজকদেরও জানিয়ে দেওয়া হবে।’

আগামী ২২ জানুয়ারি তাড়াহুড়ো করেই রামমন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি নরেন্দ্র মোদি। যদিও রান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ আরও একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছে ট্রাস্ট। তবে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে-সহ একাধিক বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব ব্রাত্য থেকে গিয়েছেন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

সিপিএম-সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কার্যত বিজেপির রাজনৈতিক কর্মসূচির রূপ দেওয়া হচ্ছে। যাতে আগামী লোকসভা ভোটে হিন্দুদের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে নরেন্দ্র মোদি যাতে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরতে পারেন, তার বন্দোবস্থ করা হয়েছে।’ সিপিএম-সহ একাধিক দলের পক্ষ থেকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরানো হয়েছে। যদিও অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেননি কংগ্রেসের দুই শীর্ষ নেতা-নেত্রী মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধি।

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ