ব্যাঙ্ক অফ বরোদা-সহ তিন ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা RBI-র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নির্দেশিকা না মানায় রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় শাস্তির মুখে পড়ল তিন ব্যাঙ্ক। তার মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাঙ্ক। ওই তিন ব্যাঙ্ককে ১০ কোটি ৩৪ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে বেসরকারি ব্যাঙ্ককে।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কেওয়াইসি নিয়মাবলী, গ্রাহকদের ব্যাঙ্ক সংক্রান্ত নিয়ম কানুন নিয়ে সচেতন করার নির্দেশ অগ্রাহ্য করায় ব্যাঙ্ক অফ বরোদা, সিটি ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করা হয়েছে। সিটি ব্যাঙ্ককে ৫ কোটি, ব্যাঙ্ক অফ বরোদাকে ৪ কোটি ৩৪ লক্ষ এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

গত কয়েক মাস ধরেই ঋণদান, কেওয়াইসি নিয়ে একাধিক ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে। অধিকাংশ অভিযোগই করেছেন সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে যখন পরিষেবা উন্নত ও সহজ করার নির্দেশ দেওয়া হচ্ছে, তখন ওই ব্যাঙ্কগুলি সেই নির্দেশ কার্যকরে খুব একটা সক্রিয় হচ্ছে না বলে অভিযোগ। অবৈধ লেনদেনে রাশ টানতে এবং অর্থ পাচার বন্ধে কেওয়াইসি (আপনার গ্রাহককে চিনুন) নিয়মাবলী কঠোরভাবে পালনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক লাগাতার নির্দেশ দিয়ে চলেছে।

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা