বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভোর পার্টির সঙ্গেই চলত উচ্ছৃঙ্খল জীবনযাপন। আধুনিক পুত্রবধূর কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন শ্বশুর-শাশুড়ি। বারবার বলার পরেও শোধরানোর প্রয়োজনও বোধ করেননি মহিলা। পুত্রবধূর এই আচরণে অতিষ্ঠ হয়ে এক দম্পতি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  এই ঘটনা সামনে আসার পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথ জেলার নারা গ্রামে। দম্পতি তাঁদের পুত্রবধূর জীবনযাপন, পোশাক  এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতি নিয়ে বেশ বিরক্ত হয়েছিলেন। এই নিয়ে পারিবারিক বিবাদ লেগেই ছিল। দীর্ঘস্থায়ী সেই পারিবারিক বিবাদের জেরে ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। মৃতদের রাজেশ (৪৬) এবং তাঁর স্ত্রী সুমন (৪৪) হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ মৃত দম্পতি পুত্রবধূ স্নেহার সঙ্গে ঘন ঘন অশান্তির কারণে তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন।

আত্মীয়স্বজনদের অভিযোগ, দিল্লিতে একটি আধুনিক পরিবারে বেড়ে ওঠা স্নেহা বিয়ের পর গ্রামের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। এমনকি মানিয়ে নেওয়ার চেষ্টাও করছিলেন না। অশান্তির মূল কারণ হিসেবে স্নেহার পোশাক এবং ইনস্টাগ্রাম রিল তৈরির অভ্যাসকে দায়ী করা হয়েছে। এই বিষয়গুলোতে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা  আপত্তি জানাতেন বলে জানা গিয়েছে। পরিবারের এক সদস্যদের দাবি, রাজেশ ও সুমন চাইতেন স্নেহা যেন চুড়িদার ও শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন কিন্তু স্নেহা এই নিয়ম মানতে চাননি।  স্নেহা এই বিধিনিষেধ চাপানোর বিরোধিতা করে । সময়ের সঙ্গে সঙ্গে এই মতবিরোধ ক্রমশ তীব্র আকার ধারণ করে। এখানেই শেষ নয় পরিবারের সদস্যদের দাবি ঝগড়ার সময় স্নেহা তাঁর শ্বশুর-শাশুড়িকে মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি শারীরিকভাবেও নির্যাতন  করত। এমনকি সেই সময়ে দম্পতির একমাত্র ছেলে আশিস তার বাবা-মাকে সমর্থন করার পরিবর্তে নিজের স্ত্রীর পক্ষ নিত বলেও অভিযোগ উঠেছে। এটাই ওই দম্পতিকে মর্মাহত করেছিল।

 

 

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

৭ দিনে রুপো কমল ১৫ হাজার টাকা! কতটা সস্তা হল সোনা? দেখে নিন আজকের দর

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের