Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজীবের পাইলট লাইসেন্স আপলোড করে শ্রদ্ধা শশীর

মূল অনুষ্ঠান হয় বীরভূমিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শ্রদ্ধার সঙ্গে শনিবার পালিত হচ্ছে রাজীব গান্ধির ৭৮ তম জন্মদিবস। মূল অনুষ্ঠানটি হয় দিল্লির বীরভূমিতে। রাজীবকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে স্মৃতিফলকে ফুল নিবেদন করে রাহুল গান্ধি। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী রবার্ট বঢরা। সংসদে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালও  সেখানে উপস্থিত ছিলেন। তাঁর আগে রাহুল গান্ধি নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন। সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল, সেখানে তিনি লেখেন – পাপা, তুমি সব সময় আমার সঙ্গে, আমার হৃদয়ে রয়েছ। এই দেশ নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছিলে আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব।

দলের তরফ থেকে রাজীবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দলের টুইটার হ্যান্ডেলে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে লেখা হয়েছে – আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি ‘একবিংশ শতাব্দীর ভারতের স্থপতি’ হিসেবে সমাদৃত। তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ভারতে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিপ্লবের সূচনা হয়েছিল।’ 

অন্যদিকে, দলের প্রবীণ নেতা শশী থারুর রাজীবকে শ্রদ্ধা জানালেন একেবারে অন্য কায়দায়। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে রাজীবের পাইলট লাইন্সের ছবি আপলোড করেন। সেই সঙ্গে লেখেন – ৭৮ তম জন্মদিনে রাজীকে আজ ভীষণভাবে মনে পড়ছে। তিনি নিজে এক উন্নতভারতের স্বপ্ন দেখেছিলেন। দেশবাসীকেও দেখিয়েছিলন। কিন্তু এক নিষ্ঠুরতা তাঁকে আমাদের সকলের থেকে ছিনিয়ে নিয়ে গেল।  

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি