জম্মু- কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। রবিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করলো জঙ্গিরা। এদিন সকালে আচমকাই মসজিদের ভেতরে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে। জানা গিয়েছে, ওই পুলিশ অফিসারের নাম মোহাম্মদ শফী। এই ঘটনার পর কাশ্মীরের পুলিশ জানিয়েছে,’ বারামুল্লার গন্তমুল্লায় মসজিদে আজানের সময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মহম্মদ শফিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।‘পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর ওই এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই জঙ্গিদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

সম্প্রতি চলতি মাসের শুরুতে শ্রীনগরে এক পুলিশ কনস্টেবলকে গুলি করেছিল সন্ত্রাসীরা। মহম্মদ হাফিজ চাদ নামে ওই কনস্টেবলের ওপর হামদানিয়া কলোনি বেমিনায় তাঁর বাড়ির কাছে হামলা চালানো হয়। শুধু তাই নয় চলতি বছর অক্টোবর মাসে ঈদগাহে নিজের বাড়ির বাইরে ক্রিকেট খেলার সময় মাসরুর আহমেদ ওয়ানি নামে এক পুলিশ ইন্সপেক্টরের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। বারবার পুলিশদের ওপর জঙ্গিদের হামলা চালানোয় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

প্রসঙ্গত গত ২১ শে ডিসেম্বর বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়  সেনা কনভয়ে  সন্ত্রাসবাদীদের  হামলায় চার সেনা শহিদ  হয়েছেন।  গুরুত্বর জখম হয়েছেন তিন জন। বৃহস্পতিবার  বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা।  শেষ পর্যন্ত সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।  এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেইন ফের  অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করলো জঙ্গিরা।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী