দিল্লিতে এলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, বন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী বিমান। বৃহস্পতিবার সন্ধে ছয়টা বেজে ৫২ মিনিটে দিল্লির মাটি ছোঁয় রুশ প্রেসিডেন্টের বিমান। বন্ধু পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের সঙ্গে এসেছেন দেশটির শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীরা       

৪ ও ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা জানা গিয়েছিল ২৮ নভেম্বর। ক্রেমলিনের পক্ষ থেকে এই খবর প্রথম দেয় রাশিয়ার সংবাদমাধ্যম। ভারতের বিদেশ মন্ত্রকও পরে একই ঘোষণা করে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ৪-৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে এলেন রুশ রাষ্ট্রপতি। রুশ তেল কেনার অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ভারতের উপর। গত কয়েক মাসে তাই ভারত ও রাশিয়া আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। এর আগে, গত অগস্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফরের সময় পুতিনের আসন্ন ভারত সফরের ঘোষণা করা হয়েছিল। তবে সেই সময়ে তারিখ চূড়ান্ত করা হয়নি। পরে জানানো হয় ৪ ও ৫ ডিসেম্বর ভারত সফর সারবেন পুতিন।  

প্রধানমন্ত্রী মোদি এবং পুতিন মাঝে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের সময় চিনে দেখা করেছিলেন। পরবর্তীকালের লিমোজিনে এক ঘন্টাব্যাপী আলোচনাও চলেছিলেন। ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের জন্য ভারতের রাশিয়া থেকে তেল কেনাকে দায়ী করেছিলেন। তারপরেই বিপুল পরিমাণ শুল্ক আরোপিত হয়েছিল। চলতি সফরে পুতিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে রাশিয়ার প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন। রুশ রাষ্ট্রপতির সম্মানে ভোজের আয়োজনও করা হয়েছে।

পুতিনের এই সফর ভারত ও রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা, কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য যথাযথ পন্থা নির্ধারণ, বিভিন্ন বিশ্বজনীন বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে। গত অক্টোবরের শুরুতে রাশিয়ার রাষ্ট্রপতির সহকারী নিকোলাই পাত্রুশেভ দিল্লিতে পুতিনের সঙ্গে দেখা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তখনই বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি রুশ রাষ্ট্রপতিকে ভারতে স্বাগত জানাতে আগ্রহী। 

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা