দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামিকাল সাক্ষাৎ মোদির সঙ্গে, দিল্লি পৌঁছলেন রুশ বিদেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেন-রাশিয়া সংঘাতের আবহেই ভারতে এসে পৌঁছলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরব। চলতি সপ্তাহের শুরুতেই খবর পাওয়া যায় যে এক দুদিনের মধ্যেই চিন সফর শেষ করে ভারতে আসছেন রুশ বিদেশমন্ত্রী। এরপর গতকাল অর্থাৎ বুধবারই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে রুশ বিদেশমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিশ্চিত করে জানানো হয় যে বৃহস্পতিবার ভারতে আসছেন তিনি। 

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে এসে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরব। আগামীকাল অর্থাৎ শুক্রবারই তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। যুদ্ধ আবহে আগামীকালের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এই প্রথম রাশিয়ার কোনও শীর্ষ নেতৃত্ব ভারত সফরে এলেন। জানা যাচ্ছে, দুদিনের সফরে ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী। এর আগে গত সপ্তাহেই ভারত সফরে এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল লাদাখ সীমান্ত নিয়ে তাঁর সঙ্গে কথাও বলেন। 

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার বিদেশমন্ত্রীর এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কারণ একদিকে যখন ইউক্রেন-রাশিয়া সংঘাত প্রসঙ্গে রাশিয়ার বিরোধিতায় মুখ খুলেছে বিশ্বের একাধিক দেশ, ঠিক তখনই এই যুদ্ধ প্রসঙ্গে নিরাবতা বজায় রেখে মস্কোকে বিশেষ বার্তা দিয়েছে ভারত। অন্যদিকে এই যুদ্ধ আবহে যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে একের পর এক দেশ ঠিক তখনই রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে বন্ধু ভারত। সূত্রের খবর, রাশিয়ার থেকে তেল এবং অস্ত্র কেনার টাকা কীভাবে মেটান হবে, তা নিয়ে আলোচনার জন্য দিল্লি আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ