উত্তরপ্রদেশে লোকসভা ভোটে ৬৫ আসনে লড়বে সপা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘ইন্ডিয়া’ জোটের আসনরফা চূড়ান্ত হওয়ার আগেই লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ৬৫ আসনে প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বাকি ১৫টি আসন ছেড়ে দেওয়া হবে কংগ্রেস, রাষ্ট্রীয় লোকদল-সহ ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির এক শীর্ষ নেতা এ খবর জানিয়ে বলেছেন, ‘যে ৬৫ আসনে লড়া হবে, সেখানকার সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে।’ যদিও কংগ্রেস সমাজবাদী পার্টির শর্ত মানবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি কথা প্রচলিত, উত্তরপ্রদেশ যার, দিল্লির গদিও তার। ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার আসীনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল উত্তরপ্রদেশ। রাজ্যের ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই জয়ী হয়েছিল ৬২টি আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ১টি আসন। সমাজবাদী পার্টি ৫টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি ১০টি এবং অন্যান্যরা ২টি আসনে জয়ী হয়েছিল।

আগামী লোকসভা ভোটে দেশের সর্ব বৃহত্তম রাজ্যে বিজেপির জয়রথ রুখতে ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ জোটে সামিল হয়েছে সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল। তাছাড়া অপনা দলের একাংশ-সহ আরও কয়েকটি ছোট দলও সামিল হয়েছে। ফলে ৮০ আসনে লড়াইয়ের ক্ষেত্রে সূত্র কী হবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির টানাপোড়েন চলছে। মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেস কোনও আসন না ছাড়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। যদিও সোমবার বিদ্রোহ শেষে তিনি জানিয়ে দিয়েছেন, ‘ইন্ডিয়া জোটের শরিক হিসেবেই লোকসভা ভোটে লড়বে সমাজবাদী পার্টি।’  

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?