পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন শিউরে ওঠার মত কাহিনী। তিন মাস ধরে নিখোঁজ ছিলেন এক যুবক। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে সামনে এল ভয়ঙ্কর তথ্য। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করে দেহ মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রেমের সম্পর্কে বজায় রাখতেই স্বামীকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া যুবক বিপিন কুমার যাদবকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের মূলচক্রী ছিলেন তাঁর স্ত্রী আঁচল যাদব। অভিযোগ, প্রেমিক সুনীল কুশওয়াহার সঙ্গে মিলেই স্বামীকে খুনের ছক কষেছিলেন তিনি। পুলিশ সুত্রে খবর, বিয়ের আগেই আঁচল ও সুনীলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক ছিল। সেই কারণেই বিপিনকে পথের কাঁটা মনে করে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, সুনীল কুশওয়াহা তাঁর বন্ধু সন্দীপ বাহরোলিয়ার সাহায্যে বিপিনকে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে খুন করা হয়। প্রথমে দেহটি একটি কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল বলে তদন্তে জানা যায়। পরে পুলিশ তদন্ত জোরদার করায় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি সেখান থেকে তুলে অন্যত্র মাটির নিচে পুঁতে রাখা হয়। 
তদন্তের জেরে পুলিশের সন্দেহ হয় বিপিনের স্ত্রীর উপর। জিজ্ঞাসাবাদের সময় প্রথমে তিনি তথ্য গোপন করার চেষ্টা করলেও পরে পুরো ঘটনার কথা স্বীকার করেন বলে দাবি তদন্তকারীদের। তার বয়ানের ভিত্তিতেই পুলিশ নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ আদালতের অনুমতি নিয়ে ওই স্থান খুঁড়ে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। পরে সেটি বিপিনের দেহাবশেষ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ। দেহের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনার জেরে আঁচল যাদব ও তাঁর প্রেমিক সুনীল কুশওয়াহাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে তোলা হলে বিচারক দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ বিপিন কুমার যাদব নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্ত, জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ সংগ্রহের পর অবশেষে এই খুনের রহস্যের জট খুলতে সক্ষম হয়েছে পুলিশ।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম