হাথরসকাণ্ডে স‍ৎসঙ্গের ৬ আয়োজক গ্রেফতার, মুখ্য অভিযুক্ত অধরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সমালোচনার মুখে পড়ে অবশেষে নড়েচড়ে বসল যোগী রাজ্যের পুলিশ। হাথরসে পদপিষ্টের ঘটনার দুই দিন বাদে স‍ৎসঙ্গ আয়োজনের সঙ্গে জড়িত চয় জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও অধরা মুখ্য আয়োজক প্রকাশ মধুকর ও স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’ নারায়ণ সাকার হরি। পুলিশের তরফে প্রকাশ মধুকরকে ধরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার হাথরসের সিকান্দাররাউয়ে স্বঘোষিত ধর্মগুরু ‘বোলে বাবা’ নারায়ণ সাকার হরির বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ওই ধর্মসভা শেষে তাঁবু থেকে বেরনোর সময়ে শুরু হয় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১২১ জন। ঘটনার পরেই গা ঢাকা দেন ‘ভোলে বাবা’ এবং স‍ৎ সঙ্গের আয়োজকরা। পুণ্যের লোভে গিয়ে ১২১ জন পুণ্যার্থীর বেঘোরে প্রাণ হারানো নিয়ে যোগী প্রশাসন কাঠগড়ায় উঠেছে। মুখ রক্ষায় স‍ৎ সঙ্গের আয়োজকদের বিরুদ্ধে সিকান্দাররাউ থানায় এফআইআর দায়ের করা হলেও তাতে নাম ছিল না ভোলে বাবার।

মর্মান্তিক ঘটনার পরে কেন স্বঘোষিত ধর্মগুরু ও তাঁর স্যাঙাতদের গ্রেফতার করা হল না, তা নিয়ে ক্ষোভও উগরে দেন নিহতদের পরিবারের সদস্যরা। এমনকি সুপ্রিম কোর্টের নজরদারিতে ঘটনার তদন্ত চেয়ে জনস্বার্থ মামলাও দায়ের হয়। সমালোচনার মুখে পড়ে বৃহস্পতিবার শেষ পর্যন্ত স‍ৎ সঙ্গ আয়োজনের সঙ্গে যুক্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, স‍ৎ সঙ্গের মুখ্য আয়োজক প্রকাশ মধুকরকে ধরতে আদালত থেকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছে পুলিশ।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য