স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি, বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক। ঋণখেলাপি করে দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন নীরব মোদি ও বিজয় মাল্য। তাঁদের মামলাগুলি তদন্ত করছিলেন ইডির বিশেষ ডিরেক্টর সত্যব্রত কুমার। শুধু তাই নয়, মহাদেব অনলাইন বেটিং অ্যাপ নিয়েও তদন্ত করছিলেন তিনি। তার মাঝেই আচমকা স্বেচ্ছাবসর নেওয়ায় জল্পনা শুরু হয়েছে। পিএনবি ঋণখেলাপি মামলায় তদন্ত করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিলেন তিনি। এমনকী মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে। তাঁকেও গ্রেফতার করা হয়েছিল এই মামলায়। যদিও এই মামলাগুলি এখনও তদন্তসাপেক্ষ রয়েছে, তার মাঝেই আচমকাই আইআরএসের পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে ফেললেন এই আধিকারিক সত্যব্রত কুমার। 

আরও পডুন: সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

২০০৪ ব্যাচের আইআরএস অফিসার সত্যব্রত কুমার ডেপুটেশনে ইডির বিশেষ ডিরেক্টর পদে ছিলেন। যদিও গত বছর ঠিক এই সময়ে ইডির পদ ছেড়ে দেন ও আইআরএসের চাকরিতে ফিরে যান। তারপরেই শিলিগুড়িতে কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সূত্রের খবর, এই পদের জন্য তিনি নিজেই আবেদন জানিয়েছিলেন। তারপরেই আচমকাই স্বেচ্ছাবসর নিলেন সত্যব্রত কুমার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দীর্ঘ ১২ বছর ধরে কর্মরত ছিলেন এই আইআরএস অফিসার। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, গত এপ্রিল মাসে স্বেচ্ছাবসরের আর্জি জানিয়েছিলেন তিনি। সত্যব্রত কুমারের আর্জি মতো তাঁকে স্বেচ্ছাবসরের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে তাঁর বয়স ৪৮। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এখনও ১২ বছর চাকরি ছিল তাঁর।

সূত্রের খবর, ব্যক্তিগত কারণে স্বেচ্ছাবসর নিয়েছেন সত্যব্রত কুমার। তবে তিনি একা নন। এই নিয়ে একবছরের মধ্যে দুজন আধিকারিক ইডি ছাড়ার পর স্বেচ্ছাবসর নিলেন।

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ