নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে সেখানে বিক্ষোভ দেখানো যাবে না। সেই নির্দেশ উপেক্ষা করেই মঙ্গলবার (১৩ অক্টোবর)  ভোরে ‘ককরোচ জনতা পার্টি’র নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক সেই স্থানে হাজির হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময়েই আটক হয়েছেন ককরোচ জনতা পার্টি (CJP)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।  ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদের মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।  

জানা গিয়েছে, যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানোর পরেও বিক্ষোভকারীরা লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে প্রতিবাদস্থলে পৌঁছনোর চেষ্টা করেন। CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই বিক্ষোভের কথা জানান। তাঁর দাবি, পরে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের আটক করেছে।  বিক্ষোভের ভিডিওতে দেখা যায়, সিজেপি  নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস কয়েকজন স্বেচ্ছাসেবকের সঙ্গে হাতে পতাকা নিয়ে একটি গেট টপকে বিক্ষোভ করার জন্য ওই এলাকায় প্রবেশ করছেন। বিক্ষোভকারীরা ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ ’ স্লোগান দেওয়ার সময় থামাতে আসা পুলিশের সঙ্গে তাদের সামান্য সংঘর্ষ হয়। পরে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়।  

এটাই প্রথম নয়, এর আগেও এই বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে একাধিক CJP নেতাকে আটক করা হয়েছিল। বিমান থেকে আটক করা হয়েছিল অভিজিৎ দীপক ও তাঁর সঙ্গীদের। যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়।  কেন্দ্র জানিয়েছে যন্তর মন্তরে নয় রামলীলা ময়দান, বুরাড়ি ময়দান এবং সিবিডি ময়দানে করা যাবে সভা।  

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২