পরকীয়া দেখে ফেলায় ৫ বছরের সন্তানকে খুন, ঘাতক মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া করতে দেখে ফেলেছিল একরত্তি ছেলে। বাড়ির  সকলকে যাতে সে জানিয়ে না দেয় তাই পথের কাঁটা  দূর করতে মা হিয়ে ৫ বছরের সন্তানকে খুন করেছিলেন এক মহিলা। এই খবর সামনে আসার পর গোটা দেশ শিউড়ে উঠেছিল। একজন মা হয়ে কিভাবে সন্তানকে খুন করতে পারে তা  ভেবেই আঁতকে ঠেছিল আম জনতা। নিজের ছেলেকে খুনের অপরাধে ঘাতক মাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দিল আদালত। 

ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। সরকারি ভাবে জানা গিয়েছে,   ঘটনাটি ২০২৩ সালের ২৮ এপ্রিলের। পুলিশ কনস্টেবল ধ্যান সিং রাঠোরের স্ত্রী জ্যোতি রাঠোর তার প্রতিবেশী উদয় ইন্দোলিয়ার  সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছিল। তদন্তকারীরা জানিয়েছেন যে জ্যোতির ছেলে যতীন তার মাকে উদয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। যতীন তার বাবা ধ্যানের কাছে যা দেখেছে তা জানিয়ে দিতে পারে করতে পারে এই ভয়ে, জ্যোতি ভয়ঙ্কর পদক্ষেপ নেয়। সে তার পাঁচ বছরের ছেলেকে একটি  বাড়ির দোতলা ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়। যতীনকে হাসপাতালে ভর্তি করা হলেও  ২৪ ঘন্টার মধ্যে  তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে, যতীনের মৃত্যুকে ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা হিসেবে ধরা হয়েছিল। কিন্তু পুলিশ জানিয়েছে, সত্য বেশিদিন চাপা থাকেনি। ছেলেকে খুনের পনেরো দিন পর, জ্যোতি ভেঙে পড়ে এবং স্বামী ধ্যানের কাছে খুনের কথা স্বীকার করে।

আরও পড়ুন: রোগীর বিছানায় ঘুমোচ্ছে কুকুর, হাসপাতালের চরম অব্যবস্থা ফের মুখ পোড়াল যোগী সরকারের

ছেলের মৃত্যুর পর ধ্যান সন্দেহ করেছিলে  যে কিছু একটা ভয়াবহ সমস্যা হয়েছে। তিনি একাধিক অডিও এবং ভিডিও রেকর্ড করেছিলেন  বলে জানান।  যেখানে জ্যোতি খুনের ঘটনার কথা স্বীকার করেছিলেন এবং তিনি তাদের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছিলেন। সমস্ত প্রমাণ নিয়ে স্ত্রীর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন ধ্যান। জ্যোতির প্রেমিককে উদয়কে অভিযুক্ত করা হলেও পরে  তিনি মুক্তি পান। উদয়ের বিরুদ্ধে প্রমাণ না মেলায় তাকে মুক্তি দেওয়া হয়। তদন্তের পর আদালতে চার্জশিট  পেশ করা হয়। বিচার চলাকালীন আদালত জ্যোতিকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। থাটিপুর থানার ইনচার্জ কমল কিশোর বলেন, স্বামীর অভিযোগের পর মামলাটি দায়ের করা হয় এবং তদন্তে সিসিটিভি পর্যালোচনা সহ স্ত্রীর ভূমিক খতিয়ে দেখা হয়।  

    

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা