সুপ্রিম নির্দেশে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য পাঠাল SBI

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঠ্যালার নাম বাবাজি। সুপ্রিম কোর্টের কাছে ‘রাম ধাক্কা’ খাওয়ার পরে মঙ্গলবার বিকেলেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে আগামী শুক্রবার বিকেল পাঁচটায় ওই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ডের নামে কোন দলকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কত টাকা দিয়েছে, তা জানতে পারবে দেশবাসী। শীর্ষ আদালতের নির্দেশে এদিন নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দেওয়ার পরে প্রশ্ন উঠেছে, তাহলে কেন তথ্য জমা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছিল দেশের শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

গত ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে  নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়। রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছিল, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (এসবিআই) এই ধরনের বন্ড বিক্রির নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। ৬ মার্চের মধ্যেই এসবিআইকে  নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি  নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১৩ মার্চের মধ্যে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দিয়েছিল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

গত ৪ মার্চ আচমকাই নির্বাচনী বন্ড নিয়ে তথ্য জমা দেওয়ার সময় বৃদ্ধি করার আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এসবিআই। কিন্তু সোমবার ওই আর্জি খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, মঙ্গলবার বিকেলের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে তথ্য জমা দিতে হবে এসবিআইকে। এমবকি ১৫ ফেব্রুয়ারির নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য কেন আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়েও এসবিআই চেয়ারম্যানকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়। 

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের