সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশনে পূর্ণাঙ্গ বন্ড তথ্য জমা SBI-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খাওয়ার পর পূর্ণাঙ্গ নির্বাচনী বন্ড প্রকাশ করল ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। প্রথমে জমা দেওয়া বন্ড অসম্পূর্ণ ছিল বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরেই  ইউনিক নম্বর সহ সমস্ত তথ্য পূর্ণাঙ্গ বন্ড তৈরি করে কমিশনের কাছে জমা দিল SBI।

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে এসবিআইকে। এমনকি, সময়ও বেঁধে দিয়েছিল আদালত। তাই নির্দেশ মত নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত  তথ্য জমা করল এসবিআই। গত ১৮ মার্চ নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে এসবিআই। শুনানিতে প্রশ্ন করা হয়, কেন আদালতের নির্দেশের পর পূর্ণাঙ্গ  বন্ড প্রকাশ করা হল না। এরপরেই বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হলফনামা জমা দেওয়ার জন্য এসবিআইকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়। রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছিল, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (এসবিআই) এই ধরনের বন্ড বিক্রির নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। ৬ মার্চের মধ্যেই এসবিআইকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১৩ মার্চের মধ্যে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দেয়  পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

 

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?