‘অবশ্যই তদন্ত হওয়া উচিত!’ সিবিআই অফিসারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় কোনও ঘটনার তদন্তের জন্য অনেকেই সিবিআই তদন্তের ওপরেই ভরসা করেন। কিন্তু সিবিআই আধিকারিকরাও ভুল করতে পারেন। তাঁদের বিরুদ্ধেও তদন্ত হতে পারে। সিবিআই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনে অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগেও একাধিকবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এবারও সিবিআই অফিসারদের সমালোচনা করল দেশের শীর্ষ আদালত।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজন হলে তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কখনও কখনও তদন্ত হওয়া উচিত। এটা হলে যেকোনও তদন্তের ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা বজায় থাকে। জানা গিয়েছে দু দশক আগে, ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানোর পাশাপাশি হুমকি দেওয়া, অবৈধভাবে নথি বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে। এবার সেই সংক্রান্ত তদন্তের অনুমতি দিয়ে আদালত জানিয়েছে, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধেও অবশ্যই তদন্ত হতে পারে।

ওই দুই সিবিআই আধিকারিক এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ী সহ দুজন। অভিযুক্তরা ছিলেন সিবিআই এর তৎকালীন যুগ্ম অধিকর্তা এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার নির্দেশ আগেই দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্ট সেই নির্দেশই বহাল রেখেছে।

বৃহস্পতিবার বিচারপতি পঙ্কজ মিঠল ও বিচারপতি ভাঁড়ালের বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লির পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার বা তার থেকে উচ্চ পদমর্যাদার কোন আধিকারিক কে দিয়ে এই তদন্ত করাতে হবে। ফলে সিবিআই আধিকারিক মানেই তদন্তের ওপরে নয়। দরকার থাকলে তাঁদের বিরুদ্ধে তদন্ত হতে পারে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের