‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্কুলে যাওয়ার পথে রাস্তা যেন সবচেয়ে বড় বাধা। বর্ষা এলেই জল-কাদা জমে যায়, পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। স্বাধীনতার পর থেকেই রাস্তার অবস্থা একই রয়েছে।  বছরের পর বছর এই সমস্যার সমাধান না হওয়ায় এবার আর চুপ করে থাকেনি খুদে পড়ুয়ারা। প্রায় ১০০ জন ছাত্রছাত্রী অভিভাবকদের সঙ্গে নিয়ে পৌঁছে গেল জেলা  শাসকের দফতরে। দাবি একটাই স্কুলে যাওয়ার জন্য ৫০০ মিটার পাকা রাস্তা চাই।

ঘটনাটি উত্তরপ্রদেশের মহোবার সিদ্ধনডেরা গ্রামের। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে গ্রামের এই প্রায় ৫০০ মিটার রাস্তা এখনও কাঁচাই রয়ে গিয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার উপর জমে যায় জল ও কাদা। সেই পথ পেরিয়েই প্রাথমিক এবং জুনিয়র স্কুলের পড়ুয়াদের যাতায়াত করতে হয়। ফলে স্কুলে যাওয়া তো কঠিন হয়ই, পাশাপাশি এই রাস্তা পড়াশোনাতেও প্রভাব  ফেলেছে। ৫০০ মিটার রাস্তা হয়তো প্রশাসনের কাছে ছোট পরিসরের একটি কাজ। কিন্তু সিদ্ধনডেরার পড়ুয়াদের কাছে সেটিই হয়ে উঠেছে স্কুলে যাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

জেলা প্রশাসনের দফতরে গিয়ে পড়ুয়ারা স্লোগানও দেয়। তারা চেয়েছিল সরাসরি জেলাশাসকের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে। যদিও সেই সময় জেলাশাসক সেখানে উপস্থিত ছিলেন না। পরে অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রানন্দন সিংহ পড়ুয়া ও অভিভাবকদের কথা শোনেন। এরপর বিষয়টির গুরুত্ব বুঝে এসডিএম এবং  প্রথমিক  শিক্ষা আধিকারিকক রাহুল মিশ্র গ্রামে পাঠানো হয়। তিনি নিজেই পড়ুয়া ও গ্রামবাসীদের সঙ্গে সিদ্ধনডেরা গ্রামে পৌঁছন। সেখানে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এমনকি একটি শিশুকে কোলে নিয়েই গ্রামের রাস্তা পরিদর্শনে যাওয়ার ছবি নজর কেড়েছে। অধিকারীরা জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্ট জেলাশাসকের কাছে জমা দেওয়া হবে। রাস্তা তৈরির কাজ যাতে অগ্রাধিকারের ভিত্তিতে শুরু করা যায়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাসও দেওয়া হয়েছে। খুদেদের এই প্রতিবাদের পর এবার সত্যিই কাঁচা রাস্তা পাকা হয় কি না, সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া