শৈত্য প্রবাহের জেরে ১৪ জানুয়ারি পর্যন্ত নয়ডায় বন্ধ স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে নয়ডা ও গ্রেটার নয়ডার সমস্ত স্কুল ১৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। গৌতম বুদ্ধ নগর প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে সব স্কুলের  অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের ছাত্র-ছাত্রীদের ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে ছুটি। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক রাহুল পানওয়ার জারি করেছেন, রাজ্য বোর্ড, সিবিএসই, আইসিএসই, আইবি এবং অন্যান্যদের দ্বারা স্বীকৃত সমস্ত স্কুলের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য।

ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) গৌতম বুদ্ধ নগর সহ পশ্চিম উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহ এবং কুয়াশার সতর্কতা জারি করেছে। শনি ও রবিবার কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এদিন  গৌতম বুদ্ধ নগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ছয় দিন এই এলাকার তাপমাত্রা  ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে শৈত্যপ্রবাহের কারণে  ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। এদিন রাজধানীর সুব্রত পার্ক, ডিএনডি ফ্লাইওভার এবং ইন্ডিয়া গেটে কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল।  তাই গাড়ি চালানোর জন্য ফগ লাইট ব্যবহার করার   পরামর্শ দিয়েছে প্রশাসন। বর্তমানে একদিকে দিল্লিতে কম তাপমাত্রা এবং কম দৃশ্যমানতার কারণে শিশু এবং বৃদ্ধদের পড়তে হচ্ছে অসুবিধায়। অনেক শিশু সর্দি-কাশিতে ভুগছে। তাই শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ছুটি ঘোষণা করল দিল্লির শিক্ষা দফতর।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?