মণিপুরে গ্রেফতার ১০ জঙ্গি, বিরোধীদের অভিযোগই স্পষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল : জঙ্গি অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতির কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। তারপরেও দিল্লিতে লালাকেল্লার অদূরে ঘটেছিল বিস্ফোরণ। পহেলগাঁও হামলার পরে এটা ছিল বড় হুমকি। এবার মণিপুরে ধরা পড়ল ১০ জঙ্গি। সীমান্তে কড়া নজরদারি নেই , বিরোধীদের এই অভিযোগই স্পষ্ট হল।

জানা গিয়েছে, জোর করে টাকা তোলার অভিযোগে নিরাপত্তা বাহিনী বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১০ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। বিগত কয়েকদিন ধরে মণিপুরের থৌবাল, কাকচিং এবং ইম্ফল পশ্চিম জেলা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার মিনুথং থেকে নিষিদ্ধ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (কোইরেং)-র একজন সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম হিজাম মারজিৎ সিং (৫১)। ইম্ফল-দিমাপুর রাস্তায় যাতায়াত করা ট্রাক চালকদের কাছ থেকে জোর করে টাকা তুলছিল। একই দিনে থৌবাল জেলার লাইফ্রাকপাম মামাং থেকে সংগঠনের আরও একজন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। থৌবালের ইয়ারিপোক ওয়াংখেম এলাকা থেকে নিরাপত্তা বাহিনী কেসিপি সংগঠনের দুই ক্যাডারকে গ্রেফতার করেছে। ধৃতরা কনসাম আনাও সিং (২৬) এবং খোইরোম লাঙ্গাম্বা মেইতেই (২৭)। ধৃতদের কাছ থেকে একটি এসএমজি কার্বাইন এবং দুটি খালি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে।
কাকচিং-র সেকমাইজিন খোইদুম থেকে কেসিপি (এমএফএল) সংগঠনের দুই সক্রিয় ক্যাডারকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার তেরা উরাক চেকপয়েন্ট থেকে প্রেপাকের একজন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার নাগামাপাল কাংজাবি লেইরাক থেকে প্রেপাকের (পিআরও) আরেকজন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।

বাংলা সহ ১২ রাজ্যে শুরু হয়েছে এসআইআর। অনুপ্রবেশ রুখতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। তৃণমূল সহ বিরোধীরা এই এসআইআরের প্রক্রিয়ার বিরোধিতা করেছে। তাঁরা বলছেন, বাংলা সহ অবিজেপি শাসিত রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু মণিপুর, ত্রিপুরা, মিজোরামে এসআইআর করা হচ্ছে না। এই এলাকা গুলো দিয়েও দেশে অনুপ্রবেশ ঘটে। রোহিঙ্গারা আসে। মণিপুর থেকে ১০ জঙ্গির গ্রেফতার হওয়ার ঘটনার বিরোধীদের অভিযোগকে স্পষ্ট করল। 

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, শোরগোল নওদায়

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী

‘কথা হবেই, আমার কাজ খেলে যাওয়া,’ অবসর প্রসঙ্গে বার্তা রোহিতের