বছরের শুরুতেই বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ের বস্তারে গুলি যুদ্ধে নিকেশ ১৪ মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি, বস্তার : নতুন বছরের শুরুতেই বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের দক্ষিণ বস্তারে ১৪ মাওবাদীকে নিকেশ করল সেনা। ছত্তিশগড়ের দক্ষিণ বস্তারের সুকমায় এবং বিজাপুর জেলায় মাওবাদী দমনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে বিষয়টি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনীও। মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ১৪জন মাওবাদীকে নিকেশ করেছে বাহিনী।

জানা গিয়েছে, নিহত মাওবাদীদের বেশিরভাগই দর্ভা ভ্যালির সদস্য। এদের এক কমান্ডারের বিরুদ্ধে পুলিশ কর্তাকে খুনের অভিযোগ রয়েছে। বছরের শুরুতে নকশাল নিরোধী অভিযানে এটা অন্যতম বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শনিবার সকালে সুকমা জেলার কিস্তারাম এলাকার ঘন জঙ্গলের মধ্যে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। প্রথমে দুইপক্ষের মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা কর্মীদের যৌথ দল অভিযান চালিয়েছিল। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করেছিল মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।

পুলিশ কর্মীরা জানিয়েছেন, নিহত মাওবাদীদের বেশিরভাগই দর্ভা ভ্যালি কমিটি (ডিভিসিএম) ক্যাডারের সদস্য। মাওবাদী সংগঠনের মধ্যে এই সংগঠন অন্যতম। উল্লেখযোগ্যভাবে, কোন্টার অতিরিক্ত এসপি আকাশ গিরপুঞ্জের হত্যার সঙ্গে এরা জড়িত বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি AK-47 এবং একটি INSAS রাইফেল, গোলাবারুদ এবং বিস্ফোরক। অভিযান এখনও জারি রাখা হয়েছে। ওই এলাকায় আর কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা তার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে অভিযান চালানোয় হতাহতের সঠিক পরিমাণ ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা ফিরলে বিষয়েটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে নকশাল বিরোধী অভিযআন চলার কারণে এখনই সঠিক অবস্থান সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকছে বাহিনী।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের