Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটমুখী কর্নাটকে মদ-নগদ মিলিয়ে ৩০৫ কোটি টাকা বাজেয়াপ্ত কমিশনের

মোট ২ হাজার ৩৪৬টি এফআইআর দায়ের হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে ভোট মানেই মদ আর অর্থের ছড়াছড়ি। ভোটমুখী কর্নাটকেও বিধানসভা ভোটে ভোটারদের মন পেতে দেদার অর্থ আর মদ বিলোনোর অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে। ওই অভিযোগ যে খুব একটা মনগড়া নয়, ভোটমুখী কর্নাটকে নির্বাচন কমিশনের বাজেয়াপ্তের তালিকাতেই তা পরিষ্কার হয়। ভোট নির্ঘন্ট ঘোষণার পর থেকে রবিবার পর্যন্ত মদ, স্বর্ণালঙ্কার-সহ নগদ অর্থ মিলিয়ে ৩০৫ কোটি টাকার মতো বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ মার্চ ভোট নির্ঘন্ট ঘোষণার পরেই কর্নাটকজুড়ে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। আর ওই আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ উদ্ধার হয়েছে ১১০ কোটি টাকা। পাশাপাশি ৭৪ কোটি টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ৮১ কোটি টাকার সোনা ও রুপোর অলঙ্কার উদ্ধার করা হয়েছে। ২২ কোটি টাকার উপহার সামগ্রী ও ১৮ কোটি টাকার গাঁজা-চরস সহ নেশার দ্রব্য আটক করা হয়েছে।

কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নগদ অর্থ, মদ, স্বর্ণালঙ্কার উদ্ধারের ঘটনায় ২ হাজার ৩৪৬টি এফআইআর দায়ের হয়েছে। ভোট ঘোষণার আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে মোট ৫৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। ভোট যত এগিয়ে আসছে ততই মদ ও নগদ টাকা উদ্ধারের পরিমাণ বাড়ছে। উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ১৩ মে।

 

Auto Draft

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল