যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

Share:

 নিজস্ব প্রতিনিধি: নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। এই বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় এক মহিলা বিক্ষোভকারীকে চড় মারার অভিযোগ ওঠে দিল্লির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বার বিরুদ্ধে।  ভিডিও ভাইরালও হয়। সূত্রের খবর, সেই ঘটনার জেরে জেরেই দিল্লি, আন্দামান ও নিকোবর আইল্যান্ড পুলিশ সার্ভিসের অফিসার সন্দীপকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  

দিল্লির যন্তর মন্তরে চলছে এই বিক্ষোভ। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘চলো সংসদ’ অভিযানে অংশ নেয় হাজার হাজার মানুষ। সেই সময়েই এক মহিলাকে চড় মারার অভিযোগ ওঠে সন্দীপ লাম্বার বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে জানিয়েছেন,  তিনিও লাম্বার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এক্সের একটি বার্তায়  লিখেছেন, ‘গতকাল দিল্লি হাইকোর্টে পুলিশি বর্বরতা সংক্রান্ত আবেদনগুলোর জবাবে সরকার বলেছে যে, এফআইআর করার জন্য কেউ পুলিশের কাছে যায়নি। তাই আজ আমি একটি পুলিশি অভিযোগ দায়ের করেছি।’ সিজেপি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা একটি আবেদনের শুনানিতে বুধবার দিল্লি হাইকোর্টে লাম্বার নাম উল্লেখ করা হয়েছিল।

তবে  প্রশ্নফাঁসের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস হবে না।  বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বিচারের দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হবে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত। সেই সঙ্গেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।’  

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন

‘গত কয়েকদিনের আন্দোলন আমার হৃদয় ভেঙে দিয়েছে’, ‘আরশোলা’দের সমর্থন আলিয়ার

ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার তোলাবাজি! গ্রেফতার হাওড়া পুরসভার দুই আধিকারিক

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

‘ককরোচদের’ সংসদ চলো অভিযানে অশান্তি, এনআইএ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ