শরদ পওয়ারের পদত্যাগের প্রতিবাদে পদ ছাড়লেন এনসিপির বর্ষীয়ান নেতা

এনসিপি সভাপতির পদ থেকে মঙ্গলবার সরে দাঁড়িয়েছেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতির পদ থেকে মঙ্গলবার সরে দাঁড়িয়েছেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে এনসিপির আরেক বর্ষীয়ান নেতা জিতেন্দ্র আহওয়াদ (Jitendra Ahwad) বুধবার পদত্যাগ করলেন। দলের সভাপতির পদত্যাগের প্রতিবাদে পদ ছাড়লেন তিনি।

উল্লেখ্য প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র আহওয়াদ (Jitendra Ahwad) থানে শহরের মুম্বরা-কালওয়া (Mumbra-Kalwa) কেন্দ্রের বিধায়ক। যিনি শরদ পওয়ারের ঘনিষ্ঠ বলে মহারাষ্ট্রের (Maharashtra) রাজনৈতিক মহলে পরিচিত। শুধু তাই নয় মহারাষ্ট্রের এনসিপি-র অন্যতম প্রভাবশালী নেতা বলে তাঁকে মনে করা হয়। ২০১৯ সালে মহারাষ্ট্রে সরকার গঠনের সময় কংগ্রেস এবং শিবসেনার সঙ্গে ‘মহা বিকাশ আঘাদি’ (Maha Vikas Aghadi) জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জিতেন্দ্র আহওয়াদ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুধু জিতেন্দ্র আহওয়াদ নন। শরদ পওয়ারের পদত্যাগের পর দলের একাধিক নেতা দায়িত্ব ছেড়েছেন।

উল্লেখ্য ভাইপো অজিত পওয়ারের সঙ্গে স্নায়ুযুদ্ধের মধ্যেই নিজের তৈরি করা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ান শরদ পওয়ার। মঙ্গলবার এক অনুষ্ঠানে  নিজেই এ কথা জানান প্রবীণ রাজনীতিবিদ। এনসিপির সভাপতির পদ থেকে শরদ পওয়ারের সরে যাওয়া বিজেপি বিরোধী শিবিরের পক্ষে জোর ধাক্কা বলেই মনে করছেন রাজনেতিক পর্যবেক্ষকরা।

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও